মাহমুদুর রহমান রনি (বরগুনা ) প্রতিনিধি:- বরগুনা পাথরঘাটার সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় আড়াই কেজি ওজনের ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় প্রতিমন ২ লাখ ১০ হাজার টাকা নিলামে  মাছটি বিক্রি হয় ১১ হাজার ৫৭০ টাকা ।

ক্রেতা হানিফ বলেন, মাছটির ওজন হয়েছে ২ কেজি ৪৪০ গ্রাম । পাকা হিসেবে প্রতি কেজি ৫ হাজার ২৫০ টাকা ধরে মাছটি ক্রয় করেছি ১১ হাজার ৫৭০ টাকা।

জেলেদের কাছ থেকে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে জোয়ারের সময় পাথরঘাটার জেলেরা মাছ ধরতে যায়।  এক জেলের জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি ইলিশ মাছ। এই মাছটি মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা হয় শুক্রবার।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিসিং এন্ড মার্চেন্ট আড়ৎ এই ম্যাছটি বিক্রি হয়।

পাথরঘাটা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, বর্তমান সময় মাছ প্রজনন ও বৃদ্ধির জন্য গভীর সমুদ্র মাছ ধরায় ৫৮ দিন নিষেধাজ্ঞার জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা জেলেরা সঠিক নিয়মে পালন করলে সমুদ্রে ও নদীতে আরও মাছ বৃদ্ধি পাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version