কে. এম. সাখাওয়াত হোসেন: সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি)। এছাড়াও মাদক রাখার একটি ড্রাম, দুইটি করে এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা।

আটককৃতরা হলো- মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বার (৪২) ও চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)।

রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।

র‍্যাব জানায়, গত শনিবার রাত ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় একটি মেরুন রংয়ের প্রাইভেট থেকে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে তিনজনকে আটক করা হয়।

র‍্যাব আরো জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের পূর্বক আসামিদের হস্তান্তর করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে জাননো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version