নিজস্ব প্রতিবেদক: বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী আন্দোলনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে নিহত চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে শহীদ উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাদেকুল ইসলাম সেকুল ও জাকির হোসেনের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার পৌঁছে দেওয়া হয়। 

এ সামগ্রী বিতরণের সময়, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান খান পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম,  যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, সদস্য সচিব আব্দুল আউয়াল, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চোধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version