এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলে নাগরপুরের কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার আয়োজনে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলা সদরের বিখ্যাত ফাস্টফুড কুটুম বাড়িতে উপজেলা ক্যাবের আহবায়ক আব্দুল্লাহ খিজিরের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিউর রহমান লুকনের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ক্যাবের নেত্ববৃন্দের মধ্যে যুগ্ন আহবায়ক মোঃনুরুজ্জামান রানা,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,সদস্যদের মধ্যে- খালেদ মাহমুদ সুজন,ডা.এম.এ.মান্নান, ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম,রাকিবুল হাসান, মো.আনিছ খান,মহিদুল রাশেদ,মোঃ শওকত হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সহ সভাপতি মো.শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা গোলাম,সহ সাধারন সম্পাদক মো মোশারফ হোসেন,ডিজিএফআই মোস্তাফিজুর রহমান,সাংবাদিক আজিজুল হক বাবু প্রমুখ। পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য-১৯৭৮ সাল থেকে সাধারন ভোক্তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে ক্যাব।এটি একটি বেসরকারি অমুনাফা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠিত সংগঠন।এই কমিটি ভোক্তাদের অধিকার আদায়ে সর্বদা কাজ করবে,ইনশাআল্লাহ।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা



