মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার দুই উপজেলায় ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায়সহ এ.এফ.জে ইটভাটায় বুলডোজার (ভেকু) দিয়ে আংশিক ভেঙ্গে দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে (২৫ মার্চ) মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলার ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন এর ৫ (২) ও ৮ (৩) ধারা লঙ্ঘনের অপরাধে এ অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিজটেস্ট (সিনিয়র সহকারি সচিব) আব্দুল্লাহ-আল-মামুন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম ছাড়াও র্যাব,পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে টিম উপস্থিত ছিলেন। অভিযানে মেসার্স এ.এফ.জে ব্রিকস্, মেসার্স চৌধুরী ব্রিকস্, মেসার্স এম.এম.বি ব্রিকস, মেসার্স হাজী ব্রিকস, মেসার্স বি.বি.এফ ব্রিকস, মেসার্স চৈতালী ব্রিকস ও মেসার্স জনতা ব্রিকসকে জরিমানা করা হয়। পলাশবাড়ীর পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেসার্স এস.আর.বি ব্রিকস-এর চিমনি গুঁড়িয়ে দেয়া হয়।
ব্রেকিং নিউজ-
- চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে: তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং
- বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দ্বিতীয় হ্যানয়
- পঞ্চগড় সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
- নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা
- উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ
- ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- জাতীয় সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি
- জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ আসন বরাদ্দ

