টাঙ্গাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মারক ৭১ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ব্যাটেলিয়ন ও স্কাউট সদস্যরা মার্চ পাস্টে অংশ নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ডিজিএম নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে ৩টি ছাগল হত্যার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
- প্রণোদনায় অকৃষকরা: কলমাকান্দায় কৃষকদের মানববন্ধন, চেয়ারম্যানের দাবি ‘ষড়যন্ত্র’
- রাজবাড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী
- দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে
- ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি
- ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি
- পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা



