মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র চেয়ারপারস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ায় দীর্ঘায়ু কামনা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ শুক্রবার বিকেলে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সড়াইল কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন মন্ডল।

মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।
এছাড়াও জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র চেয়ারপারস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ায় দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার করা হয়।

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version