কে. এম. সাখাওয়াত হোসেন: সারা দেশে ধারাবারিক নারী, কন্যা শিশু ধর্ষণ, গণধর্ষণ, সহিংসতার প্রতিবাদের নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।

‘আমরা বিক্ষুব্দ, আমরা শোকাহত’ এ শ্লোগানে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ সংগঠনের নেত্রকোনা শাখা।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, উপদেষ্টা অধ্যাপক নেলী বড়ূয়া, সহ-সভাপতি সাফিয়া লায়েছ, ভারপ্রাপ্ত লিগ্যাল-এইড সম্পাদক ফারহানা সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলাতানা, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শাম্মী খান, সদস্য আছিয়া আক্তার বর্ষাসহ আরো অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই। এরা যে দলেরই হোক না কেনো, এদের দ্রæত বিচারকার্য শেষ করে, মৃত্যুদন্ড কার্যকর করতে হবে যেনো এমন শাস্তি দেখে বাংলার মাটিতে আর কেউ ধর্ষন করতে সাহস না পায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version