নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতাশি গ্রামে এ জুয়ার আসরটি পুড়িয়ে দেয় দুর্গাপুর থানা পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে একটি জুয়ার আসর পরিচালনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদের ওঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই উপজেলা অপরাধমুক্ত করে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version