পবিপ্রবি প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো: বাদল ও পবিপ্রবির  ল্যাব টেকনিশিয়ান  আবু রায়হান নামের ২যুবককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে যায়। থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, গত সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তল ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাদল ও  লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ যুবক।

খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ: মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০২/৩মার্চ ২০২৫)। দুমকি থানার অফিসার  ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদ্বয়কে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন,” গ্রেফতাকৃত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী হয়ে কয়েকজনের  যোগসাজশে বিশ্ববিদ্যালয় চত্বরের অধিগ্রহণকৃত জমির গাছ কেটে, পরিবেশ আইন লঙ্ঘনসহ ফৌজদারি অপরাধ সংঘটন করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শৃঙ্খলা বিধান ভঙ্গ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version