সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক অভিযানে বিভিন্ন সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনি, জিরা, ফুসকা, বিড়ি, কয়লাসহ ১টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধীনস্থ ডুলুরা, চাঁনপুর, মাছিমপুর ও চাঁরাগাও বিওপি কর্তৃক পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ডুলুরা বিওপি কর্তৃক ১ টি বাংলাদেশী স্টিলবডি নৌকা, ১০৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা ও ৮৪০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৪২ হাজার ৯শ টাকা। চাঁনপুর বিওপি কর্তৃক ৭৫০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে।  যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫শ টাকা।
এছাড়া, মাছিমপুর বিওপি কর্তৃক ভারতীয় ৩২৪ কেজি ফুসকা, ২২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৪শ ৪০ টাকা। চাঁরাগাও বিওপি কর্তৃক ২ হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য-৪০ হাজার টাকা। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৩৭ হাজার ৮শ ৪০ টাকা বলে জানায় বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত বাংলাদেশী স্টিলবডি নৌকা, ভারতীয় চিনি, জিরা, বিড়ি, ফুসকা ও কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version