বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

রাহিন হোসেন রায়হান। দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অভিযানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের ইসমাইল হোসেন স্বপন মন্ডল ( ৪২) ও এরশাদ হোসেন (৪০) নামে দুই জন নেতাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ ।

সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পৌর এলাকার পশ্চিম নামাপাড়ার গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন স্বপন ও পৌর এলাকার নয়াপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে এরশাদ হোসেন সে উপজেলা আওয়ামীলীগ নয়াপাড়া মোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ শ্রীমতি শেফালী রাম (৪০) নামে আরো এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version