আরিফুল ইসলাম রনক, নওগাঁ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী। সম্মেলনে জেলার সকল ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামকে সভাপতি ও অধ্যাপক শহীদুল ইসলামকে সেক্রেটারি করে আংশিক জেলা কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ



