রিয়াদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় থানা মোড়ে অবস্থিত উপজেলা অফিস কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলা এবং দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাজ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার রিয়াদ ইসলাম, প্রচার সম্পাদক ও দৈনিক মর্নিং পোস্ট পত্রিকার ভবদিশ চন্দ্র রায়, কার্যকরী সদস্য ও দৈনিক গণতদন্তের মনিরুজ্জামান শান্ত, সদস্য ও দৈনিক প্রলয় পত্রিকার শ্রী বিধান চন্দ্র রায় ও গোয়েন্দা চোখের হাবিবুর রহমান বুলেট ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার যুবদলের সভাপতি লাভলুর রহমান। অনুষ্ঠানে শেষে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মহুরম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ব্রেকিং নিউজ
- বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত
- ‘আগের সরকার ভালো ছিল’ বলতে বাধ্য করে জাবি ছাত্রকে নির্যাতন, মূলহোতা আটক
- ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়।
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী



