মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মহিমাগঞ্জ এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ । সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) ভোরে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা নিয়ে আসে পুলিশ ।

ধারণা করা হচ্ছে রাত একটার দিকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন,নিহতের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে, এজন্য উন্নত প্রযুক্তির সহায়তায় নেওয়া হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version