দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৫ জন কে আটক করেছে বাংলাদেশ বার্ডার গার্ড (বিজিবি)। এ সময় পালিয়ে যায় আরো ৪ জন। শনিবার দুপুরে আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায় (৪৫), অন্তর রায় (১৭), অপু রানী (১৫), কবিতা রাণী রায় (৪০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭)।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ৯ জন নারী পুরুষ। এ সময় বিজিবি টহল দল ওই ৫ জনকে আটক করে।

পালিয়ে যায় ৪ জন। পলাতকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জঙ্গলীপীর গ্রামের কংকর চন্দ্রের ছেলে সমারু (৩৫), হেকাম উদ্দিনের ছেলে আব্দুর সোবহান (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মধ্য ভবানীপুর গ্রামের মৃত বাহের উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৫৫), মৃত আব্দুল কাফির ছেলে জিয়াউর রহমান (৩০)। আটক হওয়া ৫ জন এবং পালিয়ে যাওয়া ৪ জনের নামে বিজিরি পক্ষ থেকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)ক/১১/২ ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version