বুধবার, সেপ্টেম্বর ৩০

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল জেলায় তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।  এর আগে মেলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান।

কৃষি প্রযুক্তি মেলায় রিলে পদ্ধতিতে ফসল চাষ, আন্তঃফসল,ফসল আইলে লতানো সবজি চাষ, বস্তায় সবজি ও আদা চাষ, নিরাপদ সবজি চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা,পলিমালচ, বালাইনাশক প্রভৃতি স্টল প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার, উপজেলাকৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিলসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষাণ-কৃষাণীরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version