সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাজধানীর মিরপুর রোডের শিশুমেলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। তারা বলেছেন, সরকারের কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না। লিখিত স্বীকৃতি না দেওয়া হলে সচিবালয় ঘেরাও করবেন বলেও আল্টিমেটাম দেন তারা

মিরপুর সড়কে বিক্ষোভরত সাভার বিরুলিয়া থেকে আসা কামরুল হাসান বলেন, যদি কেউ না আসে, দাবি না মানে তাহলে, আমরা দাবি আদায়ে সচিবালয়ের দিকে যাব। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে তিনি সাভারের সিআরপিতে চিকিৎসা নিয়েছেন।

এ সময় কামরুল হাসানের গলায় ‘হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা!’ লেখা পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায়। বলেন, যদি আমাদের স্বীকৃতি না দেওয়া হয়, আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। আর এই মৃত্যুর জন্য রাষ্ট্র দায়ী থাকবে। রাষ্ট্রের জন্য আমরা বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছি। আমার এই মৃত্যুর জন্য এই রাষ্ট্রযন্ত্র দায়ী থাকবে। তিনি আরও বলেন, ‘আমরা আহতরা গতকাল সারারাত রাস্তায় থেকেছি। গত দুদিন পানি ছাড়া কিছু খাইনি। উপদেষ্টারা ক্ষমতায় গিয়ে আহতদের কথা ভুলে গেছেন।

এর আগে, আজ সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবন, ২৫০ শয্যার টিবি হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নেন গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এতে এসব এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স চলাচল করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version