নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কেন্দুয়া উপজেলার কৃতি অ্যাথলেট মো. নাসিম নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। নাসিম ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় এবং দীর্ঘ লাফ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি রিলে দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে।

নাসিম দীর্ঘ লাফে ২১ ফুট ৯ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে। যা তার সাফল্যের অন্যতম মাইলফলক। নাসিম ইতিপূর্বেও একাধিকবার দেশসেরা অ্যাথলেট এবং দ্রুততম মানবের খেতাব অর্জন করেছে।

নাসিম কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং বাবুল ইসলাম বাবুলের ছেলে। তার এই সাফল্য কেন্দুয়া এবং নেত্রকোনার ক্রীড়াঙ্গনকে গর্বিত করেছে। নাসিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এইবার চারটি ইভেন্টের মধ্যে ১০০ মিটার, ২০০ মিটার একং দীর্ঘ লাফে চ্যাম্পিয়ন হয়েছি। রিলে দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমি এখন জাতীয় পর্যায়ে ভালো করতে চাই, সবার কাছে দোয়া চাই।”

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার নাসিমের প্রশংসা করে বলেন, “নাসিম আমাদের কেন্দুয়ার অহংকার। সে কয়েকবার জাতীয় ও বিভাগীয় পর্যায়ে দ্রুততম মানব এবং চ্যাম্পিয়ন হয়েছে। তার এই অর্জন আমাদের জন্য এক গর্বের বিষয়। আমি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

নাসিমের এই অসাধারণ সাফল্য ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জাতীয় পর্যায়ে তার আরও উজ্জ্বল সাফল্য কামনা করছেন কেন্দুয়ার মানুষসহ পুরো নেত্রকোনা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version