নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার চার চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টার দিকে নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন এই আদেশ প্রদান করেন।

আসামীরা হলেন- বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল হক, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা মো. মিজানুর রহমান চঞ্চল এবং চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাইদুর রহমান।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বারহাট্টা হতে বাউসী সড়কের পাশে পতিত জায়গায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ছিলো। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ এনে গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।

মামলায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা শাখা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা শাখা আ.লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা শাখা আ.লীগের সহ-সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জন নাম উল্লেখ এবং আরো ৪০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়।

আসামী পক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল জানান, আসামীরা উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন ছয় সপ্তাহের (এন্টিসেপ্টি) জামিনে ছিলেন। আজ (মঙ্গলবার) সকালের দিকে আমলী আদালত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা হাজির হন। জামিনের জন্যে প্রার্থনা করলে আদালতের বিচারক কামাল হোসাইন জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করনে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version