সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিলকে আনাছ কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি। জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আহসান জামিলের আইনজীবী রবিউল লেইস রোকেস।

আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ আহত জহুর আলী ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দুজন সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version