কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

পূর্বের শত্রুতার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান এলাকায় দোকানে ঢুকে বড় ভাবী কারিমা বেগম (৪২) কে ছুরিকাঘাতে হত্যা করলো আপন দেবর।  প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)সন্ধ্যা ৭ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে গিয়ে পান দোকানি ভাবী কারিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন।

এসময় বাজারের লোকজন এগিয়ে আসলে ঘাতক দেবর মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী।

  এ ব্যপারে, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা জানান, ছুরিকাঘাতে আহত হওয়া নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version