কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় আবু আব্বাছ ডিগ্রী কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সাবেক সহকারি অধ্যাপক দিলীপ কুমার রায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে আবু আব্বাছ কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে কয়েক শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ মানববন্ধনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণি বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় আবু আব্বাছ কলেজের অধ্যক্ষ মো. আব্দুল রশিদ, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক গোলাম ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক নূরে আলম ফকির, দর্শন বিভাগের প্রভাষক মাজেদুল আলম, শিক্ষার্থী জিসানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দিলীপ কুমার রায়ের মতো নিরাপদ, নির্ঝঞ্জাল মানুষ হত্যাকান্ডের স্বীকার হতে আমাদের কল্পনার বাহিরে। এই মানুষটির অস্বাভাবিক মৃত্যু আমাদেরকে হতবাক করেছে। কে বা কাহারা নিজ বাড়িতে এই মানুষটিকে নির্মমভাবে হত্যা করেছে তার নিন্দা ও তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নেত্রকোনা পৌরসভাধীন বড়বাজার এলাকায় শিক্ষক দীলিপ কুমার রায় নিজের খালি বাসায় নির্মম ও নৃশংসভাবে হত্যার স্বীকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্ধিগ্ধ আসামি হিসেবে রুক্কু চৌহানকে গ্রেফতার করে সাতদিনের রিমান্ড আবেদনসহ গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) আদালতের প্রেরণ করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version