কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাভুক্ত সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে মালিকবিহীন ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমদানি নিষিদ্ধ জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ‘আইস ভদকা’, ‘রয়েল স্ট্যাগ’, ‘এসি ব্ল্যাক’, ‘অফিসার্স চয়েজ’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ব্র্যান্ডের ভারতীয় মদ।

রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

তিনি জানান, আজ (রবিবার) ভোর আনুমানিক ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাভুক্ত চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একট বিশেষ দল মাদক বিরোধী অভিযানে বের হয়। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বগাঝড়া নাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১৬৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র দলটি।

‘আইস ভদকা’, ‘রয়েল স্ট্যাগ’, ‘এসি ব্ল্যাক’, ‘অফিসার্স চয়েজ’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ব্র্যান্ডের জব্দকৃত ভারতীয় মদের বোতল গুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version