নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) এতথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র ও কেন্দুয়া থানা পুলিশ। এরআগে তাদেরকে গত শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত চারজন হলেন- উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের হাদিস মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), মোজাফরপুর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে হোসনে মোবারক (৪০), রামনগরের মো. বিল্লাল মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়া (২৮) ও আরামবাগের আবুল হোসেন তালুকদারের ছেলে সাজন তালুকদার (২৩)।

তবে গ্রেফতারকৃত সাজন তালুকদার (২৩) নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাসুদ রানা (২৪) আশুজিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে। তবে বাকী দুজনের পদ-পদবি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতদেরকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (৪ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version