এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বছরের প্রথম দিনে ঈমান আলী (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুরের সময় দিনাজপুর জেলার খানসামা থানার সামনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড়ের দেবিগঞ্জ এলাকায় শীতকালীন মহড়ার উদ্দেশ্য যাওয়ার পথে সেনাবাহিনীর গান টাওয়ার গাড়ির কামানের চাকার নিচে পড়ে ওই বৃদ্ধ পৃষ্ট হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ফায়ার সার্ভিস খবর দেয়।

ফায়ার সার্ভিস দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ওই বৃদ্ধ উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের পাবনাপাড়া এলাকার মৃত আফজাল শেখের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক। ওসি বলেন, দূর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায়, প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version