সুনামগঞ্জ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম হেলাল। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা জেলা প্রতিনিধি। গত শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে সকল ভোটারগণ ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে আল হেলাল, রওনক বখত, যুগ্ম সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক পদে শহীদ নূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন মো. সোহেল আলম, প্রচার ও প্রকাশন সম্পাদক পদে আলাউর রহমান, সদস্য পদে নির্বাচিত ৬ জন হলেন মাহবুবুর রহমান পীর, কবি আমিনুল হক, একে কুদরত পাশা, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক ও স্বপন কুমার তালুকদার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version