মাদারীপুর প্রতিনিধিঃ

ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বৃহত্তম সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ জয়নাল আবেদীন। সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ রেজাউল করিম, ঋণ কমিটির এস এম এ রহমান, পর্যবেক্ষণ কমিটির সোহরাফ হোসেন কিরন, শিক্ষা কমিটির মোঃ জিন্নাত খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুল হক, ঝণ কমিটির সভাপতি এস এম এ রহমান, পর্যবেক্ষণ কমিটির সভাপতি সোহরাফ হোসেন কিরন,

আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুর রহমান মিলন, মিয়ারহাট ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক, মোঃ রফিকুল ইসলাম, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মাদারীপুর ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্মীয়) মোঃ মিজানুর রহমান, সমিতির কোষাধ্যক্ষ এম এম শহিদুল ইসলাম (টুটুল), সদস্য মোঃ মনির হোসেন, মোঃ সাদিকুর রহমান, মোঃ হাসেম ফকির, ঝণ কমিটি, পর্যবেক্ষণ কমিটি, শিক্ষা কমিটি, সাংবাদিকসহ অত্র সমিতির সদস্যবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version