ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন শ্রমিকদলের নব-গঠিত কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলা প্রেসক্লাব কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুবিদপুর ইউনিয়ন শ্রমিকদল।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুবিদপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফরাজী।
এসময় সুবিদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আবদুস ছোবাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল খান
ও সাংগঠনিক সম্পাদক মোতালেব মাঝি।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, গত ১৮ নভেম্বর-২৪ তারিখ উপজেলা শ্রমিকদল ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন। এরপর থেকে একটি কুচক্রী মহল আমাদের কমিটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়।সাবেক কমিটির সভাপতি মোঃ আবদুল আজিজ খান গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত ছিল। নলছিটি উপজেলা শ্রমিকদল নেতৃবৃন্দ তাদেরকে বারবার সতর্ক করার পরেও তাদের অপকর্ম থামেনি। এরপর তারা পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির অনুমোদন করেন।
তারা আরও বলেন, তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় ক্ষিপ্ত হয় আমাদের সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version