কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে “অরণ্যক” ২য় সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত লোকসংস্কৃতি বিষয়ক সংকলনগ্রন্থ  ” আরণ্যক ” এর মোড়ক উন্মোচন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক গবেষক আহমদ সিরাজ,  প্রভাষক দিপংকর শীল, শিক্ষক সুনীল কুমার সিংহ, নাট্যকার শুভাশিস সিংহ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সাবেক সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, কমলগঞ্জ  রিপোর্টার্স ইউনিটির  সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ,  শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। ঐতিহ্য অনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্টীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবন-যাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই  সংস্কৃতিকে পরিচিতি ও তুলে ধরতে সংকলনটি ধারক ও বাহক হিসাবে কাজ করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version