জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেল সিলেট বিভাগ। ওপেনার জিশান আলমের ঝড়ো ইনিংসেটুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সিলেট ৬ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। চার ম্যাচে তৃতীয় হার খুলনার।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৪ বলের অনবদ্য ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন।জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট জিশানের ব্যাটে ৯ বল বাকী রেখেই স্পর্শ করে সিলেট। ৪৮ বল খেলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৩ রান করেন জিশান।এছাড়া তৌফিক খান ২৪ ও তোফায়েল আহমেদ অপরাজিত ২৩ রান করেন।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় শ্রমিক সমাবেশ: শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি
- কেন্দুয়ায় ভোররাতে পুলিশের অভিযান: ২ মোটরসাইকেলসহ আটক
- কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় অনিয়ম: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মাদকসেবীর কারাদণ্ড
- কেন্দুয়ায় ফেসবুক স্ট্যাটাসের জেরে বিএনপি নেতার ওপর হামলা
- নেত্রকোনায় ইংলিশ কার্নিভালের কৃতি শিক্ষার্থীদের আনন্দঘন সংবর্ধনা
- নেত্রকোনায় নজরুল স্মরণে মনোজজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- নেত্রকোনায় বালু লুট: ১ জনের কারাদণ্ড, ৩৯টি নৌকা ডুবিয়ে দিল প্রশাসন
- সমাজ গঠনে নজরুলের আদর্শই পাথেয়: বিরিশিরিতে প্রয়াণ দিবসের আলোচনা



