জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেল সিলেট বিভাগ। ওপেনার জিশান আলমের ঝড়ো ইনিংসেটুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সিলেট ৬ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। চার ম্যাচে তৃতীয় হার খুলনার।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৪ বলের অনবদ্য ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন।জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট জিশানের ব্যাটে ৯ বল বাকী রেখেই স্পর্শ করে সিলেট। ৪৮ বল খেলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৩ রান করেন জিশান।এছাড়া তৌফিক খান ২৪ ও তোফায়েল আহমেদ অপরাজিত ২৩ রান করেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় আলোচিত ধর্ষণ মামলায় র্যাবের জালে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ
- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ
- ব্রেকিং নিউজ,,, অপহরণকারীর থেকে শিশু বাচ্চা উদ্ধার!
- কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য ! হুমকির মূখে নদী,রেলসেতু ও জনবসতি
- শ্রীমঙ্গল লোকালয়ে”হেলে সাপ” উদ্ধার
- কুলাউড়ায় নবাগত ইউএনও দায়িত্বে সানজিদা আক্তার
- নিন্দায় উত্তাল সাংবাদিক মহল চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
- ফুয়েল কার্ড করে দিতে কৃষকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে



