নিজস্ব প্রতিবেদক: গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী কর্তৃক নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলে নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় নেত্রকোনা সরকারী কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারুয়ার আলম এলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি তোফিক খান মিল্কী, সহ-ভাপতি সাখাওয়াত হোসেন হাইউল, শামসুল হুদা শামীম, যুগ্ম -সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু ও এম এ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দীন খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীম বিল্লা, সদর থানা ছাত্রদলের সদস্যসচিব গোলাম রাব্বী, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব আবুল কালামসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version