তথ্যের অধিকার,সুশাসনের হাতিয়ার তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে ২দিনব্যাপী তথ্য মেলা শুরু হতে যাচ্ছে।

আগামী ৯ও ১০ ডিসেম্বর শিশু পার্কে জেলা প্রশাসন ও ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি-টিআইবি এর আয়োজনে জন সাধারণের কাছে অবাধ তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই মেলা চলবে।

মেলায় নূন্যতম ৪০টি স্টল থাকবে। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে। জনসাধারণের সাথে সম্পৃক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তথ্য উপস্থাপনের জন্য এই মেলায় স্টল থাকবে।

উদ্ভোধনী দিন ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরধী দিবস উপলক্ষ্যে মেলা ও আন্তর্জাতিক দুর্নীতীবিরোধী দিবসের উদ্ভোধনী অনুষ্ঠান এখানে আয়োজন থাকবে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা শেষে র‌্যালী হবে। মেলায় স্টলের জন্য কোন জামানত বা এন্ট্রি ফি দিতে হবে না এবং আয়োজনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিটি স্টলের জন্য একটি ব্যানার, একটি টেবিল, ২টি চেয়ার ও ১টি টিউবলাইট সরবরাহ করা হবে। মেলাচলাকালীন সময়ে তথ্য প্রত্যাশীদের তথ্য প্রাপ্তির আবেদন গ্রহণ এবং চাহিত তথ্য আইন অনুযায়ী প্রদান করা হবে।ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version