রুহুল  আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর মহানগর এর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে ৪ ডিসেম্বর (বুধবার) রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন।
কারখানার ছাঁটাইকৃত ৮৭ জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয়।
শ্রমিকরা জানান- কিছুদিন আগে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করে। এতে তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। তারা অবিলম্বে পুনর্নিয়োগের দাবি জানান এবং এ বিষয়ে স্লোগান দিতে থাকেন।
রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল হোসেন রিপন জানান- শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনা টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু পুনরায় নিয়োগের দাবিতে কারখানার প্রদান ফটকে এসে তারা বিক্ষোভ করছেন। নিরাপত্তার স্বার্থে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ।

এমবিএইচ

Share.

Abdul Hannan, i am a Video Content Creator, writing and media journalist. And professional digital marketer.The Mailbd Correspondent and News Editor.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version