মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে রোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়। রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের,কৃষি উপ সহকারি কর্মকর্তা আলতাব হোসেন, মইনুল ইসলাম,নূর আলম গন্ধিসহ কৃষক কৃষানী,কৃষি অফিসের কর্মচারীবৃন্দ প্রমুখ।
ব্রেকিং নিউজ
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল
- নেত্রকোনার চল্লিশায় মাদ্রাসায় হামলা: দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আলেম সমাজ
- সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, ঢাকায় আটকে ১৪ হাজারের বেশি যাত্রী
- জ্বালানি সংকটের মধ্যে আরও ৯ কার্গো এলএনজি কিনছে সরকার
- সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার : বাণিজ্যমন্ত্রী
- ভারতের তরুণদের আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা দেখছেন ছাত্রনেত্রী নেহা বোরা
- ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, পাকিস্তান সরকারের জন্যই কি নতুন বিপদ?


