মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজার থেকে টিসিবির চাউল ও সয়াবিন তেলসহ হিমন নামের ১ ব্যক্তিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী কটিয়াদী উপজেলার অস্থায়ী ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তার রুবাইদুল্লাহ রানার যৌথ নেতৃত্বে একদল পুলিশ চান্দপুর ইউনিয়নের মালিকখালী বাজারের হিমন নামের এক ব্যক্তির গোডাউন থেকে টিসিবির ৩০ কেজি ওজনের ৩৬ বস্তা চাউল ও ২ লিটার পরিমাপের ২৯৭ বোতল তেল ও সিটিবির ২০০শত খালি বস্তাসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হিমন জানান, টিসিবির সেবা গ্রহিতাদের নিকট থেকে এসব পণ্য ক্রয় করেছেন। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনী দেওয়া তথ্যে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা উপজেলা খাদ্য কর্মকর্তাকে নিয়ে যৌথ অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ ১ জনকে আটক করা হয়েছে। এসব পণ্য কালো বাজারের উদ্দ্যেশে মজুদ করা হয়েছিল। এ ব্যপারে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত হিমনকে মঙ্গলবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে । কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার পুলিশ মানিকখালী বাজারে অভিযান চালিয়ে টিসিভি পণ্য সহ ১জনকে আটক করেছে। টিসিবির মালামাল মজুদের বিষয়টি আমরা তদন্ত করছি। পরিবেশকসহ আরও অন্য কেউ জড়িত আছে কি না তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- ‘স্বপ্ন দেখি, আগামীতে কলমাকান্দা-দুর্গাপুরের কোনো সন্তান রাষ্ট্রপতি হবে’: ডেপুটি স্পিকার
- নেত্রকোনার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ধর্ষণে সহায়তাকারী গ্রেফতার
- ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
- সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
- রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
- কর্ণফুলী তীরে পর্যটন জোন নির্মাণ করবে সিডিএ
- ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- শাজাহানপুরের আমরুলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রাসেলের লন্ডনে আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা উপস্থাপন


