মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার সদর উপজেলায়,বাজারে গান বাজাতে নিষেধ করায় শাহজালাল হোসেন নামে এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় মওলা মিয়া নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৫ নভেম্বর)সকালে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী। এর আগে রোববার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বানিয়ারজান বাজারের সামনের রাস্তায় ইমাম শাহজালালকে পথরোধ করে মারধর করে অভিযুক্ত মওলা মিয়া। এদিকে,এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় অভিযুক্ত মওলাকে গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানান তারা। ভুক্তভোগী, মসজিদের ইমাম শাহজালাল হোসেন উপজেলার বানিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদে ইমামতি করেন। অভিযুক্ত ডেকোরেটর ব্যবসায়ী মওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, মওলা মিয়া দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা ও অশ্লীল গানবাজনা করে আসছেন। তার এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার নিষেধ করেও গানবাজনা ও মাদক বন্ধ হয়নি। এরই একপর্যায়ে মসজিদের ইমাম শাহজালাল হোসেন নিষেধ করায় তাকে মারপিট করেছে মওলা মিয়া। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ইমাম সাহেবকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল
- নেত্রকোনার চল্লিশায় মাদ্রাসায় হামলা: দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আলেম সমাজ
- সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, ঢাকায় আটকে ১৪ হাজারের বেশি যাত্রী
- জ্বালানি সংকটের মধ্যে আরও ৯ কার্গো এলএনজি কিনছে সরকার
- সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার : বাণিজ্যমন্ত্রী
- ভারতের তরুণদের আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা দেখছেন ছাত্রনেত্রী নেহা বোরা
- ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, পাকিস্তান সরকারের জন্যই কি নতুন বিপদ?


