মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আটাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর রোববার দুপুরে উচাই কারিগরি কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আটাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ শফিকুল ইমলাম মাষ্টার, সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান।
সম্মেলনে নির্বাচিত ইউনিয়ন আমির, শুরা সদস্য ও কর্মপরিষদ সদস্যদের প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে উপস্থিত রুকনদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,একজন আমীরের পক্ষে এককভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব নয়। এইজন্য রুকনদের সময়,মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি নব নির্বাচীত ইউনিয়ন আমীরের দায়িত্ব পালনে সকল রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version