ভোলা প্রতিনিধি: বাবা তুমি কোথায়? ফিরে এসো বাবা-মায়ের কোলে , ফিরে এসো। হে আল্লাহ তুমি আমার সন্তানের সন্ধান মিলিয়ে দাও। আমার ছেলেটারে চাই, আর কিছু চাই না, আমি ছেলেকে বুকে নিয়ে ঘুমামু।ও আমারে ছাড়া ঘুমায় না, ভাত খায় না।এভাবেই আকুতি জানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নিখোঁজ ৪ বছর বয়সি আব্দুর রহমানের মা আছিয়া বেগম। জানাযায়,ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার মোল্লা বাড়ির মোঃ আমির হোসেন মাঝীর ছোট ছেলে মোঃ আব্দুর রহমান (৪)। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে থেকে খুজে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্ন জায়গায় খুঁজে তাকে আজো পাননি তার পরিবার। পিতা-মাতা চোখের জলে বুক ভাসিয়ে ছেলে আব্দুর রহমান কে খুঁজে বেড়াচ্ছেন। এদিকে সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আজ (২২ নভেম্বর) দুলাহাট থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ আব্দুর রহমানের পিতা আমির হোসেন মাঝী। যদি কোন হৃদয়বান ব্যক্তি হারানো ছেলেটির সন্ধান পান তাহলে, ০১৮৮৮০৪৫৭৬৬, ০১৭৪৮০১২৮৮৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ আব্দুর রহমানের পরিবার।
ব্রেকিং নিউজ
- থিয়েটারের মঞ্চ থেকে রাজপথে, ভারতের তরুণ আন্দোলনের নতুন মুখ নেহা বোরা
- কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
- ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালন
- নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত
- পূর্বধলায় পুলিশের সফল অভিযান: নগদ টাকা ও তাসসহ ৭ জুয়াড়ি আটক
- প্রাক্তন স্বামীর ভয়ংকর ফাঁদ: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় ধরা পড়ল মাসুদ
- বসতঘরে মাদকের কারবার! নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ আটক ১
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল


