তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দ (৪০) নামক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১শে নভেম্বর) বিকেলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম মৌজার মনু নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে ১৩ টি ট্রাক ও ১ টি মাটি কাটার যন্ত্র (এস্কেভেটর) জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন জানান, নদীর তীর কেটে মাটি নেওয়ার ফলে নদীর বাঁধ ভাঙার ঝুঁকি থাকায় অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে জরিমানা ও ১৪ টি মাটি বহনের যানবাহন জব্দ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা
- দেশের সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে মাদারীপুরে: স্বাস্থ্যমন্ত্রী
- কারাগারে ঠাঁই হল সেই আলোচিত ভেটেরিনারি কর্মী ফিরোজ ও তার সহযোগীদের
- তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই জনের ১ লাখ টাকা জরিমানা
- গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা: বাদীর ৭ দিনের কারাদণ্ড !
- সাদুল্যাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
- গাইবান্ধা জেলা পরিষদের মানবিক উদ্যোগ: সহায়তার চেক পেলেন ৯৬ অসহায় মানুষ।
- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা লেনদেনে সতর্ক থাকার আহ্বান।


