কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মাজার গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী।গতকাল সোমবার(১৮ নভেম্বর)সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে গড়ে তুলা বুরহান উদ্দিন (রঃ)নামীয় মাজার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গুঁড়িয়ে ফেলা হয়।এসময় স্থানীয় গ্রামবাসীসহ পাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মো.আশরাফুল আলম বলেন, ২০২১ সালে আব্দুল হামিদ নিজ বাড়িতে একটি মাজার তৈরি করেন,মাজারে বিভিন্ন সময় অসামাজিক কার্যক্রম চলায় স্থানীয়রা ক্ষোব্ধ হয়ে ওঠে এবং প্রতিবাদ জানায়, পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় সামাজিক বৈঠক করে মাজারটি গুঁড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়।এর আলোকে স্থানীয় মানুষজন মাজারটি গুঁড়িয়ে দেয়।
স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির জানান, আব্দুল হামিদ এর স্ত্রী অসুস্থ। তখন সুস্থতার জন্য বিভিন্ন কবিরাজের কাছে স্ত্রীকে নিয়ে যান। তখন মনিরউদ্দিন ও বিলফারি হুজুর নামে ২জন ব্যক্তি নাকি আব্দুল হামিদকে বলেছেন এখানে মাজার তৈরী করলে তার স্ত্রী সুস্থ হয়ে উঠবেন। তখন তিনি এখানে মাজার তৈরী করেন। আমরা এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মাজার নির্মানের বিষয় নিয়ে আব্দুল হামিদের সাথে তার বাড়িতে বসি। বসার পর আব্দুল হামিদ ও তার ভাই আব্দুল হালিমকে বিষয়টি বুঝিয়ে বলার পর উনাদের নির্দেশে বুরহান উদ্দিন (রঃ) নামে ভূয়া মাজারটি ভেঙ্গে ফেলা হয়।
এবিষয়ে মাজার নির্মানকারী আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার স্ত্রী দীর্ঘদিন থেকে অসুস্থ। মাজার নির্মানের পরে আমার স্ত্রী সুস্থ হয়ে যায়। কিন্তু এই মাজার নির্মানের পর এখানে কোনো অসামাজিক কাজ হয়নি। গত সোমবার রাতে স্থানীয়রা মিলে আমার মাজার ভেঙ্গে ফেলেন। মাজার ভেঙ্গে ফেলার পর থেকে আমার স্ত্রী আবার পাগলের মতো হয়ে গেছে।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক রাজিব
- আটপাড়ায় কারাদণ্ড ও জাল ধ্বংস, বারহাট্টা-সদরে ট্রাফিক আইনে জরিমানা
- দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে হামলা: আহত ৫ ডিবি পুলিশ, গ্রেপ্তার ২
- আটপাড়ায় নিজ ঘরে মাদকসহ আটক মাদকসেবীর জেল
- মাদারগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন
- কৃষি উৎপাদন বাড়াতে কলমাকান্দায় কৃষকদের মাঝে সরকারি সহায়তা প্রদান
- নাগরপুরে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের দাবিতে ১০ দফা স্মারকলিপি


