ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় রূপান্তর এর আয়োজনে আইন সহায়তা এ্যাক্টিভিটি’র ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১১ টায় সভা শুরু হয়। ঝালকাঠি সদর উপজেলা সহকারী ভূমি অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে ইউএসিআইডির অর্থায়নে রূপান্তর বাস্তবায়িত আইন সহায়তা এক্টিভিটি প্রসঙ্গে ধারণা প্রদানসহ উপজেলা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ দাপ্তরিক কাজের মধ্য দিয়ে লিগ্যাল বিষয়ে জনগণকে সচেতন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। এই কমিটি আরও সক্রিয় করার প্রতি জোর দেন। উল্লেখ্য ইতিপুর্বে ঝালকাঠি জেলার আরও ৬ একটি ইউনিয়নের লিগ্যাল এইড কমিটির সাথে একই সভা অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- দক্ষতা উন্নয়নে কলমাকান্দায় চালু হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র: অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা
- পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে জাল ছিনতাই, অভিযুক্তের অস্বীকার
- মানি লন্ডারিং মামলায় গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্রকে গ্রেফতার
- অনিয়ম ও ঘুষের অভিযোগে জিম্মি খালিয়াজুরী খাদ্য গুদাম
- গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
- অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
- ডিমলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের শুভ উদ্বোধন
- ডিমলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬- উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ



