আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তারাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর জেলা শাখার সভাপতি মর্জিনা জাহান স্বর্ণা ও সাধারণ সম্পাদক রওশন আরা স্বাক্ষরিত কমিটি রংপুর জেলা কার্যালয়ে গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে মোছাঃ শেফালী বেগমকে সভাপতি ও মোছাঃ আঁখি খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সহ-সভাপতি হয়েছেন চার জন। তারা হলেন, মনি আক্তার, বিউটি বেগম, মৌলদা বেগম ও ইয়াসমিন বেগম। যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন সাবানা বেগম, সহ-সাধারণ সম্পাদক শেফালী বেগম, জান্নাতী বেগম ও সায়রা বেগম। সাংগঠনিক সম্পাদক রায়টি বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক লায়লা বেগম ও রুবি বেগম। প্রচার সম্পাদক সায়রা বেগম, দপ্তর সম্পাদক শামছুন্নাহার, সহ-দপ্তর সম্পাদক শাহিনা বেগম।

কমিটির বাকি সদস্যরা হচ্ছেন, শেফালী রানী, ছবি বেগম, ছাবিলা বেগম, মুক্তা বেগম, লাভলী বেগম, সাথী রানী, শ্যামলী রানী, রিনা বেগম, নাজমা বেগম, মুক্তা বেগম, শিউলি বেগম, আনুফা বেগম, শেফালী রানী, রুবিনা আক্তার, তানজিমা বেগম প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version