টাঙ্গাইল প্রতিনিধিঃ

শীতকালীন কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর ও খেসারী ও সার বিতরণ করেছে নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে ১১ নভেম্বর সোমবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদের হলরুমে এ প্রণোদনা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার মোট ৬৮১৫ জন প্রান্তিক কৃষক কে এ প্রণোদনা দেয়া হয়।

এদের মধ্যে ৪০০ বিঘা গম, ভুট্টা ২০০ বিঘা, সরিষা ৫৮০০ বিঘা, সূর্যমুখী ৫০ বিঘা, চিনাবাদাম ২০০ বিঘা, পেঁয়াজ-১৫ বিঘা, মসুর ৫০ বিঘা এবং খেসারি ১০০ বিঘা জমিতে চাষের জন্য মোট ৬ হাজার ৮১৫ জন কৃষকের মাঝে বীজ এবং সার বিতরণ করা হয়।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ৬০০ বিঘা গম, ২০০ বিঘা ভুট্টা, ২৮০০ বিঘা সরিষা, ৫০ বিঘা সূর্যমূখী, ১৫ বিঘা শীতকালিন পেঁয়াজ, ৪ বিঘা মসুর ডাল, ১০০ বিঘা খেসারি ডাল, ২০০ বিঘা চিনাবাদাম এ প্রণোদনা প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার ইমরান হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আবু বকর, উপজেলার ১২টি ইউনিয়নের প্রণোদনার আওতা ভুক্ত প্রান্তিক কৃষকগণ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version