কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(১০ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক এ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে থানায় ছাত্র বৈষম্যের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে রোববার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, এনিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ৩ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতার এড়াতে অনেকেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version