বৃহস্পতিবার, অক্টোবর ১৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্তে প্রাকৃতিক সৌন্দর্ষ উপভোগ করতে গিয়েছিলেন সাত যুবক। পরে আট বোতল ভারতীয় মদসহ যৌথবাহিনীর হাতে ধরা খেলেন যুবকগণ।

আটক যুবকরা হলেন- মৃত পড়ন্ত চন্দ্রের ছেলে উদয় (২৪), সুরণের ছেলে কানুন (২৬), সুনীল চন্দ্রের ছেলে বিশ্বজিৎ (২১), শ্যামলালের ছেলে নিকাশ (২২), সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ পাভেল (২০), রবীন্দ্রের ছেলে কালিপদ (৩৫) ও ধরান চন্দ্রের ছেলে সাপ্ত চন্দ্র (২৩)। তারা সকলে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার নাকডুরা গ্রামের বাসিন্দা।

শনিবার (৯ নভেম্বর) সকালে কলামকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন ভারতীয় মদসহ সাত যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ (শনিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।

গত শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনাকালীন সমনে ওই সাত যুবক আট বোতল ভারতীয় মদসহ আটক হন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version