কে. এম. সাখাওয়াত হোসেন : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় চিত্রাকংন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে নেত্রকোনা পৌরশহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা যুবদলে সাবেক ১নং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে তার নিজস্ব কার্যালয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণির খুদে শিশু শিক্ষার্থীরা। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মশিউ রহমান মশু, অ্যাডভোকেট দিলোয়ারা বেগম (এপিপি), জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান মামুন, খোকন হাওলাদার, আফাজ উদ্দিন খান চন্দন, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, মীর ইশতিয়াক মিঠু, আনোয়ার হোসেন বাদশাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version