Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
    • দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
    • যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
    • বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
    • দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
    • নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর
    • শ্রমিক সংকট ও অতিবৃষ্টির কবলে নেত্রকোনার হাওর, ক্ষতির মুখে হাজারো কৃষক
    • প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    রবিবার, মে ৩
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Home»সারা বাংলা»মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
    সারা বাংলা

    মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

    News EditorBy News Editorনভেম্বর ৮, ২০২৪No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

    দীর্ঘ দিনের বিভেদ ভুলে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে দলীয় কর্মসূচি পালনে একমঞ্চে বসে বক্তব্য দিয়েছে জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

    এম নাসের রহমান সহ নবগঠিত কমিটি দিনের প্রথম প্রহরে মৌলভীবাজারের বাহার মর্দন নিজ বাড়িতে নবগঠিত জেলা কমিটি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এর সন্মানে শ্রদ্ধা জানিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

    বৃহস্পতিবার বিকালে শহরের পৌরসভা মিলনায়তনে শুরু হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওই অনুষ্ঠান।

    জেলা বিএনপির আয়োজনে ওই অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেছে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান সহ দলের সিনিয়র নেতাদের। এসময় অনুষ্ঠানস্থলের ভিতর ও বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম নাসের রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘটে যাওয়া সেদিনের ঘটনার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন। বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে ৭ ই নভেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন বলেই ৭ ই নভেম্বর আমাদের জন্য তাৎপর্যপূর্ণ।

    জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য, মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ভিপি মিজানুর রহমান, আব্দুল মুকিত, আশীক মোশাররফ, হেলু মিয়া, বকসী মিছবাউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান, ফখরুল ইসলাম, মারুফ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার

    মে ৩, ২০২৬

    দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার

    মে ৩, ২০২৬

    যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে

    মে ৩, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.