(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ স্বেচ্ছায় রক্তদান সংগঠন ঠাকুরগাও ব্লাড ডোনার অর্গানাইজেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা হয়েছে। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার দিন ব্যাপী এ মিলন মেলা হয়। সকালে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালী বের করা হয়। শহর ঘুড়ে আবার বিদ্যালয় প্রাঙ্গনে এসে র্যালী শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক এমপি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, সংগঠনের উপদেষ্টা শাহিনুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক উজ্জল রহমান, সভাপতি সুজন রাফি প্রমূখ। এতে সংগঠনের সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে কেক কাটা, ক্রেষ্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রেকিং নিউজ
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল
- নেত্রকোনার চল্লিশায় মাদ্রাসায় হামলা: দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আলেম সমাজ
- সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, ঢাকায় আটকে ১৪ হাজারের বেশি যাত্রী
- জ্বালানি সংকটের মধ্যে আরও ৯ কার্গো এলএনজি কিনছে সরকার
- সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার : বাণিজ্যমন্ত্রী
- ভারতের তরুণদের আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা দেখছেন ছাত্রনেত্রী নেহা বোরা
- ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, পাকিস্তান সরকারের জন্যই কি নতুন বিপদ?


